এইচ.এম. ফেরদাউস হাসান রাসেল প্রভাষক, বাংলা
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ
ঢাকা
তাহারেই পড়ে মনে
১৩. কোন ঋতুর দিকে চেয়ে কবি রিক্ত ও বিষন্ন হয়ে আছেন?
্ুউত্তর:শীত ঋতুর দিকে চেয়ে কবি রিক্ত ও বিষন্ন হয়ে আছেন।
১৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?
উত্তর:‘তাহারেই পড়ে মনে’ কবিতায় মাধবী ফুলের উল্লেখ আছে।
১৫. ‘আঁঁখি’ শব্দের বুত্পত্তি নির্দেশ করো।
উত্তর:আঁঁখি < অক্ষি।
১৬. ‘সাজ’ শব্দের বুত্পত্তি নির্দেশ করো।
উত্তর:সাজ < সজ্জা।
১৭. সুফিয়া কামাল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর:সুফিয়া কামাল ১৯১১ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
১৮. শীতের রিক্ততার সাথে কবি কিসের সাদৃশ্য খুঁজে পেয়েছেন?
উত্তর:শীতের রিক্ততার সাথে কবি নিজ জীবনের অনন্ত শূন্যতার সাদৃশ্য খুঁজে পেয়েছেন।
১৯. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
উত্তর:‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি ১৯৩৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
২০. সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর:সুফিয়া কামাল বাংলাদেশের বরিশাল জেলার শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন।
২১. ‘বরিয়া’ শব্দের অর্থ কী?
উত্তর:বরিয়া শব্দের অর্থ বরণ করে।
২২. কবি সুফিয়া কামালের প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন কবে মৃত্যুবরণ করেন?
উত্তর:কবির প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন মৃত্যুবরণ করেন ১৯৩১ খ্রিস্টাব্দে।
২৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার গঠনরীতির দিক থেকে প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর:‘তাহারেই পড়ে মনে’ কবিতায় গঠনরীতির প্রধান বৈশিষ্ট্য হলো সংলাপ নির্ভরতা।
২৪. ‘সমীর’ শব্দের অর্থ কী?
উত্তর:সমীর শব্দের অর্থ বাতাস।
২৫. কবি সুফিয়া কামালের পিতার নাম কী?
উত্তর:কবি সুফিয়া কামালের পিতার নাম সৈয়দ আবদুল বারী।
২৬. সুফিয়া কামালের পেশাগত জীবনের শুরু হয়েছিল কীভাবে?
উত্তর:শিক্ষকতা দিয়ে সুফিয়া কামালের পেশাগত জীবনের শুরু হয়েছিল।
২৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কোন গান বাজার কথা জানতে চেয়েছেন?
উত্তর:‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি আগমনী গান বাজার কথা জানতে চেয়েছেন।
