মাহদী মো. সৌহার্দ্য রাফিক স্পন্দন, শিক্ষার্থী
হাতীবান্ধা এস.এস.সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
অধ্যায়:ভৌত রাশি এবং পরিমাপ
১২. পরিমাপের একক কী?
উত্তর:যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশির পরিমাণ নির্ণয় করা হয় তাকে বলা হয় পরিমাপের একক। মিটার, কিলোগ্রাম, সেকেন্ড ইত্যাদি পরিমাপের এককের উদাহরণ।
১৩. মৌলিক রাশি কাকে বলে?
উত্তর:যেসব রাশি স্বাধীন বা নিরপেক্ষ অর্থাত্ যেসব রাশি অন্য রাশির ওপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের ওপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে।
১৪. মৌলিক রাশি কতটি ও কী কী?
উত্তর:মৌলিক রাশি সাতটি। যথা: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িত্প্রবাহ, দীপন ক্ষমতা ও পদার্থের পরিমাণ।
১৫. লব্ধ রাশি কী?
উত্তর:মৌলিক রাশি ব্যবহার করে যখন অন্য কোনো রাশি প্রকাশ করা হয় তখন তাদেরকে লব্ধ রাশি বলে। বেগ, ত্বরণ, বল, কাজ ইত্যাদি লব্ধ রাশি।
