নবম-দশম শ্রেণির Completing Sentence

আপডেট : ২৯ জুন ২০২১, ২০:০৫

মো. শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক

পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ

Rule 11: Would that / If / Had / I wish / I desire ইত্যাদি কোনো sentence-এর শুরুতে বসে অসম্ভব ইচ্ছা, আকাঙ্ক্ষা প্রকাশ করে। এ ধরনের sentence-কে past unreal fact / subjunctive past tense বলা হয়। এর গঠন past simple tense এর হলেও তা present কিংবা future tense-এর অর্থ প্রকাশ করে। উল্লেখ্য যে, এ ধরনের sentence-এ verb হিসেবে be verb ব্যবহূত হলে সেক্ষেত্রে সর্বদা were বসে। Would that / If / Had / I wish / I desire- এর structure ও উদাহরণ নিচে দেওয়া হলো।

a) Would that / If + sub + verb-এর past form + অন্যান্য+!

b) Had + sub + object + অন্যান্য+!

c) I wish / I desire + sub + verb-এর past form + অন্যান্য+!

Q. If I ————!

A. If I were a child again!

Q. Would that he ————!

A. Would that he stood first in the exam!

Q. Had I the ————!

A. Had I the wings of a bird!

Q. ———- I were a king.

A. I wish I were a king.

Q. I desire he ———-.

A. I desire he were alive today.

Q. If only I ———!

A. If only I knew more people!

Q. I wish it ————.

A. I wish it were Saturday.

If/Had......... would/ could/ might/ should

Rule12: If / Had ইত্যাদি দ্বারা গঠিত sentence এ দুটি clause থাকলে সেক্ষেত্রে অপর clause-টিতে would / could / might / should ব্যবহার করতে হয়। উল্লেখ্য যে, এ ধরনের sentence-এ একটি clause past simple tense-এর হলে অপর clause টিও past simple tense-এর হবে এবং একটি clause past perfect tense-এর হলে অপর clause টিও past perfect tense-এর হবে। আবার, past simple tense-এর ক্ষেত্রে verb হিসেবে be verb ব্যবহূত হলে সেক্ষেত্রে সর্বদা were বসে। If / Had এর structure ও উদাহরণ নিচে দেওয়া হলো।

a) If + sub1 + verb-এর past form + অন্যান্য + , + sub2 + would / could / might / should + verb-এর base form + অন্যান্য

b) If + sub1 + had + verb-এর past participle form + অন্যান্য + , + sub2 + would have / could have / might have + verb-এর past participle form + অন্যান্য

Q. If I had another $ 5000, I ———-.

A. If I had another $ 5000, I could buy a car.

Q. If you asked me nicely, I ———-.

A. If you asked me nicely, I might get you a drink.