কিছুদিন আগ পর্যন্তও ঘরে বসে একটু একটু গাইতাম। কণ্ঠের কারণে এখন সেটাও পারছি না। গাইতে না পারার একটা বেদনা অনুভব করছি। তবে এমন না যে, আমি টেলিভিশনে বা স্টেজে, ফিল্মে গাইতে চাই। আমার হচ্ছে, ঘরে বসে প্রাণ খুলে গাইতে পারলেই হয়। মনের জন্যই আমার গান, সেটা গাইতে পারলে একটু ভালো হতো। আর নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে বলবো, তাদের আর একটু বোধহয় সাধনার দরকার। বেশিরভাগের যেন প্রকাশ করার ইচ্ছাটাই বেশি। কখন সাজগোজ করে টেলিভিশনে গান করবো, এই প্রবণতাই বেশি। সবার দৃষ্টিতে আসার আগে দরকার নিজেকে তৈরি করা। গেয়ে অল্পদিনেই নাম-ধাম করে ফেলা যায়, কিন্তু টিকে থাকার জন্য সাধনার বিকল্প নেই।
গাইতে না পারার আক্ষেপ ও তরুণ প্রজন্মের গান চর্চা প্রসঙ্গে সংগীতশিল্পী ফেরদৌসী রহমান
