গোপালপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংবাদ সম্মেলন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৪

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

গোপালপুর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী কে এম গিয়াস উদ্দীন গতকাল রবিবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ও নৌকা প্রতীকের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

গোপালপুর প্রেসক্লাবে আয়োজিত সম্মেলনে তিনি দাবি করেন, তিনি ছিলেন ষাটের দশকে গোপালপুর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। নব্বইয়ের দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্যাতন ভোগ করেছেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের সাথে জড়িত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার সরকার, সহ-দপ্তর সম্পাদক শামীম আল মামুন প্রমুখ।