আপনার রাশিফল

আপডেট : ২৯ জুন ২০২১, ২০:৫২

মুহম্মদ আনিসুল হক

৩০ জুন ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ১৬ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৮ জিলকদ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা :৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : চন্দ্র ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা :২ ও ৩। শুভ বার : সোম ও বৃহস্পতিবার। শুভ রত্ন :মুক্তা ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের অনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। ব্যাবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যাবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে সব ধরনের ঝামেলা থেকে দূরে থাকুন। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। মূল্যবোধ বজায় থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। নিজের কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যাবসায়িক দিক ভালো যাবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। আইনগত ঝামেলা থেকে বিরত থাকুন।