সাংদিয়া গ্রামের সাধারণ মানুষের ভোগান্তির অবসান হোক

আপডেট : ২৯ জুন ২০২১, ২১:০৩

বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের সাংদিয়া গ্রামের মূল রাস্তা দিয়ে হাজারো মানুষ এবং অনেক যানবাহন চলাচল করে। গত কয়েক বছর ধরে এই রাস্তার অবস্থা খুবই খারাপ। বর্ষাকালে যানবাহন তো দূরের কথা, ঠিকমতো হেঁটে যেতেও সমস্যা হয়। অনেক সময় ভ্যান বা অটোবাইক উলটে যায়। অটোবাইক, ভ্যানচালকরা রাস্তায় বালু দিয়ে গাড়ি নেওয়ার মতো ব্যবস্থা করলেও কিছুদিন পর আবারও একই অবস্থা হয়ে যায়। রাস্তাটি মেরামত করা হলে হাজারো মানুষের উপকার হবে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সুকান্ত দাস, কচুয়া, বাগেরহাট।