পরিবারেই হোক শিশুর শিক্ষা গ্রহণ

আপডেট : ২৯ জুন ২০২১, ২১:০৩

করোনাকালীন ঘরবন্দি হয়ে পড়েছে শিক্ষার্থীরা। স্কুল-কলেজ থেকে দূরে থাকায় শিশুরা হয়ে পড়েছে বইবিমুখ। এজন্য এ সময় শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার দিকে তাকিয়ে থাকলে হবে না, অপ্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে। পরিবার থেকেই শিক্ষার্থীর প্রাথমিক পাঠের ব্যবস্থা করতে হবে। আমরা জানি, শিক্ষার অন্যতম নিয়ামক শক্তি হলো শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। যেহেতু করোনার প্রভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, সেহেতু অভিভাবকদের আরো বেশি সচেতন হতে হবে। শিশুরা তো চাইবে লেখাপড়ায় ফাঁকি দিতে। কারণ তাদের তো এখনো ভালোমন্দ বোঝার বয়স হয়নি। এজন্য প্রতিদিন অভিভাবকে নিজ দায়িত্বে ছেলেমেয়েকে নিয়ে সকাল-সন্ধ্যা পড়তে বসাতে হবে। কারণ বাচ্চারা পড়ার সময় পাশে অভিভাবক থাকলে কিছুটা জোর করে হলেও পড়ালেখায় মন দেয়। এজন্য করোনাকালীন শিশুকে শিক্ষার সঙ্গে সমপৃক্ত রাখতে শিক্ষার সূতিকাগার পরিবার এবং মা-বাবার ভূমিকার কোনো বিকল্প নেই।

রিয়াদ হোসেন

শিক্ষার্থী, সরকারি বিএল কলেজ, খুলনা।