কচুরিপানা বিভ্রাট

আপডেট : ২৯ জুন ২০২১, ২১:০৪

মেঘনা ও হাড়িধোয়া নদীর পাশে নরসিংদীর অবস্থান। নদীর পাশে হওয়ায় প্রাচীন কাল থেকেই নরসিংদী বাজার হিসেবে খ্যাতি লাভ করে। দূরদূরান্ত থেকে যাত্রার জন্য গাড়ীর পাশাপাশী নৌকা, স্টিমারের ব্যবহার করা হয়ে থাকে। পণ্য বহন থেকে শুরু করে যাত্রীবাহী নৌকা, স্টিমার নিয়মিত নরসিংদীতে আসা-যাওয়া করে; কিন্তু নদীর মধ্যে অপরিকল্পিত বাঁধের কারণে কচুরিপানায় নরসিংদীর তীরবর্তী এলাকাসমূহ ভর্তি হয়ে যায়। ফলে নদী পথে আসা যাত্রীবাহী নৌকা, লঞ্চ, স্পিডবোট এবং পণ্যবাহী স্টিমারসমূহ নানা ধরনের ভোগান্তির শিকার হয়। এই সমস্যার সমাধান করার জন্য ওপর মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

আতিক আহসান, নরসিংদী।