দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
দশমিনা উপজেলায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ভোগান্তির শিকার স্থানীয় এলাকাবাসী। গতকাল মঙ্গলবার উপজেলার হাজির হাট গ্রামে দুপুর ১২টায় অবৈধযান ট্রলি বন্ধ ও সড়ক সংস্কারের দাবিতে এ মানববন্ধন করেছে। মানববন্ধনে ভুক্তভোগীরা জানায়, উপজেলার দশমিনা ইউনিয়নের হাজির হাট লঞ্চঘাট এলাকায় তিন বছর পর্যন্ত প্রায় ৭০মিটার সড়কের বেহাল। মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. মিলন খান, মো. রমিজ হোসেন, মো. সোহাগ, মো. হালিম খান, শাহজাহান হাওলাদার ও মিলন মৃধা প্রমুখ। এ বিষয় উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মোকবুল হোসেন বলেন, ‘ঐ সড়কটি সংস্কার করার জন্য টেন্ডার প্রক্রিয়াধীন।’
