আড়িয়াল খাঁ নদে বাঁধ দিয়ে রেণুপোনা শিকার

আপডেট : ২৯ জুন ২০২১, ২১:০৮

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া এলাকায় আড়িয়াল খাঁ নদে আড়াআড়ি বাঁধ দিয়ে অবাধে ডিমওয়ালা মাছ ও রেণু নিধনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমের শুরু থেকে এক শ্রেণির অসাধু মত্স্য শিকারি আড়িয়াল খাঁ ও ভূবনেশ্বর নদের সংযোগ খালের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে কারেন্ট জাল ও মশারি জাল ব্যবহার করে পোনা মাছ নিধন করে যাচ্ছে। সদরপুর উপজেলা মত্স্য কর্মকর্তা তাসনিয়া তাসমিম বলেন, ‘লকডাউনের কারণে এলাকা পরিদর্শন করতে পারছি না। লকডাউন শিথিল হলে এলাকায় গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’