বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুর উপজেলায় এবার আউশ ধানের ভালো ফলন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল জানান, এবার উপজেলার ৭ ইউনিয়ন ও পৌর এলাকায় ২২০ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। তার মধ্যে প্রায় ১৫০ হেক্টর জমির আউশ ধান কাটা শুরু হয়েছে। কর্তনকৃত জমিতে হেক্টর প্রতি ৪.১ থেকে ৪.২ মেট্রিক টন হারে ধানের ফলন হয়েছে। তিনি আরো জানান, আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য কৃষি বিভাগ এবার বিরামপুর উপজেলার ৭ ইউনিয়ন ও পৌর এলাকার ৩১০ জন কৃষককে প্রণোদনার সার-বীজ বিতরণ করেছে।
