বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুর থানা পুলিশ ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে মঙ্গলবার দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর (মোন্নাপাড়া) গ্রামের আজিজার রহমানের ছেলে আতিয়ার রহমানের বাড়িতে সোমবার সন্ধ্যায় অভিযানে যায়। এ সময় আতিয়ার রহমান ও তার স্ত্রী লাভলী বেগম পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ আতিয়ারের ব্যাগ থেকে ২৬ বোতল ও লাভলী বেগমের শরীরে বিশেষ কায়দায় রক্ষিত ৯ বোতল ফেনসিডিল, ফেনসিডিলের পাঁচটি খালি বোতল ও ফেনসিডিল বিক্রির নগদ ৭০ হাজার টাকা জব্দ করে। এ ব্যাপারে বিরামপুর থানায় মামলা হয়েছে।
