ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ১৫

আপডেট : ২৯ জুন ২০২১, ২১:০৯

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় হাঁসের বাচ্চা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মঈন গ্রামের মধ্যপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।

আহতদের সূত্রে জানা যায়, মজলিশপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বার হারিজ মিয়ার ছেলে রুবেল একই এলাকার জাহাঙ্গীরের ঘর থেকে হাঁসের বাচ্চা নিয়ে যায়। এ সময় রুবেলকে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১৫ জন আহত হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, মজলিশপুর এলাকায় তুচ্ছ ঘটনায় ১০-১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।