ফরিদপুর (পাবনা) সংবাদদাতা
উপজেলার মঙ্গলগ্রামে মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুকুরে ডুবে স্কুলছাত্র মহসিন আলী (৬) মারা গেছে। মৃত স্কুলছাত্র ঐ গ্রামের সাবেদুল হোসেনের ছেলে। মহসিন আলী তার বন্ধুদের সঙ্গে খেলা করার সময় হঠাত্ পা ফসকে পাশের পুকুরে পড়ে ডুবে যায়। বন্ধুদের চিত্কার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। মহসীন স্থানীয় মঙ্গলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
