চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে সোমবার সন্ধ্যায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন দীপক সূত্রধর (৩৫) নামের এক ব্যক্তি। তিনি উপজেলার নিমাইচড়া ইউনিয়নের নিমাইচড়া পশ্চিমপাড়া গ্রামের রামচরণ সূত্রধরের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বাড়িতে বিদ্যুতের সমস্যা হওয়ায় দীপক নিজেই মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় তিনি বিদ্যুত্স্পৃষ্ট হলে বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিমাইচড়া ইউপি চেয়ারম্যান প্রকৌশলী এ এইচ এম কামরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
