নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা
শনিবার গভীর রাতে নিয়ামতপুরে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারিতে পাঁচজন আহত হয়েছেন। এদিকে পুলিশ জেলেসহ দুইজনকে আটক করেছে। আহত মোহাম্মাদ আলী বলেন, ঘটনার রাতে উপজেলার প্রায় ৩৪ বিঘা জলার নিমদীঘির বুড়াদীঘির (খাস) মালিকানা দাবিদার রবিউল ইসলামের নেতৃত্বে প্রায় ৫০/৬০ জেলেকে নিয়ে মাছ মারা শুরু করে। আমরা জানতে পারলে সাথে সাথে থানায় ফোন করি। রাতেই এসআই শরিফুল ইসলামসহ কয়েকজন পুলিশসহ পিক-আপ নিয়ে গেলে তারা পালিয়ে যায়। এ সময় পুলিশ রবিউল ইসলামের ভাগ্নে আহসান আলীসহ দুইজনকে আটক করে চলে যায় এবং জালগুলো গুছিয়ে থানায় নিয়ে আসতে বলে। জাল গোছানোর সময় রবিউল ইসলামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে মারামারিতে আমাদের পাঁচজন আহত হয়।
