স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবল লিগে আজ মোহামেডান খেলবে বসুন্ধরা কিংসের লড়াই আজ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাড়ে ৪টায় খেলা শুরু। একই মাঠে পুলিশ এবং ব্রাদার্স খেলবে পৌনে ৭টায়। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলে চার নম্বরে আর বসুন্ধরা কিংসের ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে।
গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তর বারিধারা ২-১ গোলে রহমতগঞ্জকে হারিয়েছে। এটা বারিধারার তৃতীয় জয়। টানা চার ম্যাচে হারের মুখ দেখল রহমতগঞ্জ। বারিধারা ১৬ খেলায় ১৫ পয়েন্ট। ১৭ খেলায় রহমতগঞ্জের ১৪ পয়েন্ট।
করোনার মধ্যেই প্রিমিয়ার ফুটবল চলছে। দেশে যেভাবে করোনার প্রকোপ বাড়ছে তাতে সাধারণ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে আরো বেশি। যদিও লিগের খেলায় দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া আছে। তার পরও কিছু কিছু দর্শক স্টেডিয়ামে ঢুকে বিব্রতকর পরিস্থতি তৈরি করছে। মোহামেডান-আবাহনী ম্যাচে মোহামেডানের সমর্থকরা ঢুকে খেলা দেখতে চেয়েছিল আবাহনী সেখানে আপত্তি দিয়ে সরিয়ে দেয় সমর্থকদের।
করোনার কারণে খেলা চলবে, নাকি বন্ধ হয়ে যাবে—তা নিয়ে একটা আশঙ্কা রয়েছে। বাফুফে বলছে তারা সরকারের শীর্ষমহলে চেষ্টা করছে। যোগাযোগ করে সবুজ সংকেত নেওয়ার জন্য নানাভাবে এগিয়ে যাচ্ছে।
