ফটো ক্যাপশন

আপডেট : ২৯ জুন ২০২১, ২১:২২

বেসিক ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও মো. আনিসুর রহমানের সঙ্গে মহাব্যবস্থাপকদের ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি গতকাল স্বাক্ষরিত হয়। প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে শাখার দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক অফিস ও সার্কেল অফিসের মহাব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকগণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

০০০০

এনআরবিসি ব্যাংক ঢাকা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম  বিভাগের ৩০ স্থানে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। গতকাল ভিডিও কনফারেন্সে প্রধান কার্যালয় থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে একযোগে উপশাখাগুলোর উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের  চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এতে যুক্ত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও গোলাম আউলিয়া, এসকেএস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাসেল আহমেদ লিটন

০০০০

এক্সিম ব্যাংকের ২২তম বার্ষিক সাধারণ সভা গতকাল ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। সভায় ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২ দশমিক ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়। ব্যাংকের এমডি ও সিইও ড. মোহাম্মদ হায়দার আলী মিয়াসহ অন্যরা অনুষ্ঠানে যুক্ত ছিলেন