জবিতে সুষম নিয়োগ নীতিমালা প্রণয়নসহ নীল দলের ২২ দফা দাবি

আপডেট : ২৯ জুন ২০২১, ২১:৩৩

জবি সংবাদদাতা

শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগে সুষম নীতিমালা অনুসরণ, চাকরি বিধিমালা কমিটি পুনর্গঠন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য শিক্ষক সমন্বয়ে মনিটরিং কমিটি গঠনসহ ২২ দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল। নীল দলের সভাপতি ড. জাকারিয়া মিয়া ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের নেতারা উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করে বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষ্যে উন্নীতকরণে কিছু অনিষ্পন্ন ও গুরুত্বপূর্ণ বিষয়ে দাবি উপস্থাপনা করেন।

ফি দেওয়ার সময় বাড়ল

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেমিস্টারে ভর্তি ও পরীক্ষা ফি পরিশোধের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে আগামী ১২ জুলাইয়ের মধ্যে সেমিস্টারে ভর্তি ফি এবং ১৪ জুলাইয়ের মধ্যে সেমিস্টার পরীক্ষা ফি জমা দিতে পারবেন শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে  বিষয়টি নিশ্চিত করা হয়।