স্বাস্থ্যবিধি না মানায় নবাবগঞ্জে পাঁচ জনকে জরিমানা

আপডেট : ২৯ জুন ২০২১, ২১:৩৩

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকারের কঠোর বিধিনিষেধ পালনে লকডাউনের দ্বিতীয় দিনেও স্বাস্থ্যবিধি অমান্য করায় নবাবগঞ্জে পাঁচ জনকে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে উপজেলার সদর নবাবগঞ্জ ও বান্দুরা বাজারে দোকানপাট খোলা রাখার অপরাধে ও মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়াসহ স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল। তিনি বলেন, সরকারি নির্দেশনা পালনের লক্ষ্যে আমাদের অভিযান চলমান থাকবে।