আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা
আড়াইহাজার থানার পুলিশ ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। গত সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইকবাল হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত ইকবাল হোসেন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের ইব্রাহীমের ছেলে।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, ইকবাল সম্প্রতি উপজেলার সত্যভান্দি গ্রামে সংঘটিত ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলার তালিকাভুক্ত আসামি। তার নামে আড়াইহাজার থানায় ডাকাতির ঘটনায় আরো মামলা রয়েছে। অন্য ডাকাতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।
