করোনার ঊর্ধ্বগতিতে ফের স্কুল-কলেজের ছুটি বাড়ানো হয়েছে। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে আগামী ৩১ জুলাই পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইবতেদায়ি ও কওমি মাদ্রাসার ছুটি বাড়ানোর এই ঘোষণা দেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ৩১ জুলাই পর্যন্ত সব ধরনের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চলমান ছুটি বাড়ানো হয়েছে। এ সময় শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে, পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।
করোনার প্রাদুর্ভাব রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় এই ছুটি বাড়ানো হয়।
