ঢাবির শতবর্ষের প্রতীকী অনুষ্ঠান বৃহস্পতিবার

আপডেট : ৩০ জুন ২০২১, ০০:২৫

আগামীকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি হচ্ছে। শতবর্ষ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে কোনো ধরনের অনুষ্ঠান করবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সচেতনতার অংশ হিসেবে শতবর্ষের মূল অনুষ্ঠানের পরিবর্তে অনলাইনে প্রতীকী কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে মূল অনুষ্ঠান আগামী ১ নভেম্বর সশরীরে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকাল ৪টায় এক ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে মূল বক্তা হিসেবে সংযুক্ত থাকবেন ভাষাসৈনিক আবদুল গাফ্ফার চৌধুরী। তিনি ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ : ফিরে দেখা’ শীর্ষক মূল বক্তব্য প্রদান করবেন।

অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে। ফেসবুক লিংক: https:www.facebook.com/ICTCellDu