টুইটারের ওয়েবসাইটে ভারতের ভুল মানচিত্র দেখানোর অভিযোগ ওঠার পর ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রধান নির্বাহীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে উত্তর প্রদেশের কট্টরপন্থি বজরং দল। অভিযোগ দায়েরকারী উত্তর প্রদেশের বজরং দলের নেতা প্রবীণ ভাটি বলেন, টুইটারের ভারত প্রধান মনিষ মহেশ্বরী এবং অন্য নির্বাহী কর্মকর্তা দেশের আইটি বিধি লঙ্ঘন করার পাশাপাশি শ্রেণি বিদ্বেষ তৈরি ও একে অন্যের সঙ্গে শত্রুতা বাধানোর কাজ করেছে। টুইটার আমার এবং ভারতের জনগণের অনুভূতিতে আঘাত করেছে। তার মতে, এটি রাষ্ট্রদ্রোহ কাজ। খবর আলজাজিরার।
