বিমানবন্দর থেকে আব্দুুল মুহিত গ্রেফতার

বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুল মুহিতসহ ছয় জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ৩০ জুন ২০২১, ০০:২৬

বিনিয়োগকারীদের জমা করা টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউজ বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুুল মুহিতসহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের উপপরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের  করেন। এদিকে গতকাল মঙ্গলবার ভোরে লন্ডনে যাওয়ার পথে বানকোর চেয়ারম্যান আব্দুল মুহিতকে বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। আজ বুধবার তাকে আদালতে হাজির করা হবে।

দুদকের দায়েরকৃত মামলায় বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুল মুহিত ছাড়া অপর আসামিরা হলেন— বানকো সিকিউরিটিজের পরিচালক শফিউল আজম, ওয়ালিউল হাসান চৌধুরী, নুরুল ঈশান সাদাত এবং এ মুনিম চৌধুরী। 

দুদক সূত্র জানিয়েছে, গত ১৫ জুন থেকে বানকো সিকিউরিটিজে বিনিয়োগকারীদের ‘সম্মিলিত গ্রাহক অ্যাকাউন্ট’ থেকে ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা ঘাটতি পাওয়ায় কোম্পানিটির লেনদেন স্থগিত করে দেয় ডিএসই। একই সঙ্গে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগে মতিঝিল থানায় অভিযোগ করা হয়।