বিএনপির কেন্দ্রীয় দুই নেতার হঠাত্ পদত্যাগ

আপডেট : ৩০ জুন ২০২১, ০০:২৭

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল অব. মো. শাহজাহান মিয়া ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য মেজর অব. হানিফ দল থেকে পদত্যাগ করেছেন। সোমবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সশরীরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তারা।

দলের মহাসচিব বরাবর লিখিত পদত্যাগপত্রে কর্নেল অব. মো. শাহাজাহান লেখেন, স্বাস্থ্যগত কারণে আমি ২৮ জুন বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে পদত্যাগ করলাম। বিএনপির বর্তমান কমিটির নির্বাহী সদস্য মেজর অব. হানিফও একই বক্তব্য জানিয়ে দল থেকে পদত্যাগ করেছেন।