কোস্ট গার্ডে জাতীয় বৃক্ষরোপণ উদ্বোধন

আপডেট : ৩০ জুন ২০২১, ০০:২৯

জাতীয় বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে প্রতি বছরের মতো চলতি বছরও বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষাকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১ উদ্যাপনের পদক্ষেপ গ্রহণ করেছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তর প্রাঙ্গণে একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা  রোপণের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করেন।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক জানান, গাছের চারা রোপণ শেষে দেশ-জাতির কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। কোস্ট গার্ড মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে কোস্ট গার্ডের সব জোন, বেইস, স্টেশন ও আউটপোস্টসমূহে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। +