ট্রাম্প নয়, প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে

আপডেট : ৩০ জুন ২০২১, ০১:০৬

চলতি সপ্তাহেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা সম্পর্কিত অভিযোগ গঠন করতে যাচ্ছেন নিউ ইয়র্কের প্রসিকিউটররা। তবে ট্রাম্পের বিরুদ্ধে নয়, তার ব্যবসা প্রতিষ্ঠান এবং এর কয়েক জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন হবে। এক বা একাধিক অভিযোগ গঠন হতে পারে। খবর রয়টার্সের

ট্রাম্পের আইনজীবী রোনাল্ড ফিশেটি জানান, তিনি প্রসিকিউটরদের সঙ্গে আলোচনা করে জানতে পেরেছেন যে, প্রাথমিকভাবে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হচ্ছে না। প্রসিকিউশনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যরা জানিয়েছেন, ট্রাম্প অর্গানাইজেশন এবং এর দীর্ঘদিনের মুখ্য আর্থিক কর্মকর্তা অ্যালেন ওয়েইসবার্গের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। গত তিন বছর ধরে ট্রাম্পের সম্পদের বিষয়ে অনুসন্ধান করা হয়েছে। প্রাথমিকভাবে ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সাইরাস ভেন্স জুনিয়র অভিযোগ গঠনের কাজটি করছেন। অ্যালেন ওয়েইসবার্গ এবং অন্য কর্মকর্তারা করপোরেট সুবিধা নিয়েছেন কি না, সেই বিষয়ে তদন্ত হয়েছে।