সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০২১, ১১:৩২

সাতক্ষীরার দেবহাটার পারুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় একই গ্রামের ৩ যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) রাতে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তিনজনসহ একটি মোটরসাইকেল সাতক্ষীরা অভিমূখে যাচ্ছিল। পতিমধ্যে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে আসা মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। 

এতে ৩ আরোহী ছিটকে মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। নিহতরা হলেন দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের মফিজুর কারিগরের ছেলে মহিউদ্দীন ওরফে সজিব হোসেন (২৬), মৃত আরশাদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মামুন হোসেন (১৭)। 

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করেছে।

ইত্তেফাক/এসজেড