রাজশাহী বিভাগে করোনায় একদিনে ২২ মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০২১, ১৮:৪৩

রাজশাহী বিভাগের করোনার সংক্রমণ সামান্য কমলেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। বিভাগের ৫ জেলায় ২৪ ঘণ্টায় করোনায় একদিনে ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ৫, চাঁপাইনবাবগঞ্জে ৪, নওগাঁয় ১, নাটোরে ৪ ও বগুড়ায় ৮ জন মারা যান।

আগের দিন মঙ্গলবার মারা যান ১৯ জন। এদিকে বিভাগের আট জেলায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯৩৩। এর মধ্যে রাজশাহীতে ২৫০, চাঁপাইনবাবগঞ্জে ১৪, নওগাঁয় ১৪০, নাটোরে ৬৫, জয়পুরহাটে ৭৯, বগুড়ায় ১২৭, সিরাজগঞ্জে ৮১ ও পাবনায় ১৭৭ জন। আগের দিন বিভাগে করোনা রোগী শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৫৯ জন। 

No description available.

বুধবার বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক নাজমা আক্তার এ তথ্য জানান। তিনি জানান, নতুন শনাক্ত নিয়ে বিভাগে করোনার রোগীর সংখ্যা এখন ৫৫ হাজার ৭৫৪ জন। আর বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৮৭৩ জন। এরমধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৩৯২, রাজশাহীতে ১৫৭, চাঁপাইনবাবগঞ্জে ১১২, নওগাঁয় ৭৭, নাটোরে ৫৪, জয়পুরহাটে ২৮, সিরাজগঞ্জে ৩০ ও পাবনায় ২৩ জন। বুধবার পর্যন্ত ২৪ ঘন্টায় বিভাগে সুস্থ ৩৭৮ নিয়ে মোট সুস্থ ৩৮ হাজার ৯৭২ জন। বুধবার বিভাগের ৮ জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৬ হাজার ১১৯ জন। বুধবার নতুন ভর্তি ১৬২ জন। বিভাগে বাড়িতে চিকিৎসাধীন ১২ হাজার ৪৩৩ করোনা রোগী।

No description available.

সহকারী পরিচালক নাজমা আক্তার বলেন, রাজশাহী বিভাগে করোনার সংক্রমণ বাড়ছে। এ কারণে মৃত্যুও বাড়ছে। গ্রামের মানুষ বেশি মারা যাচ্ছেন। তাঁরা কম সচেতন। তাঁদের জোর করেও টিকা দেওয়া যায়নি। করোনায় আক্রান্ত হলেও তাঁরা পরীক্ষা করান না। উল্টো তাঁরা করোনা হলে বিষয়টি গোপন করার সব রকম চেষ্টা করছেন। তিনি আরও বলেন, করোনার ধরণ (ডেলটা) দেখে বোঝা যাচ্ছে, অক্সিজেনই রোগীকে বাঁচিয়ে রাখতে পারে। কিন্তু গ্রামের মানুষ শেষ মুহূর্তে হাসপাতালে আসছেন। এ কারণে তাঁদের মধ্যে মৃত্যুর হার বেড়েই চলেছে। সচেতন না হলে সামনে কঠিন বিপদ অপেক্ষা করছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার উপসর্গ হলেই পরীক্ষা করাতে হবে। অবহেলা করা যাবে না।

রামেক হাসপাতালে ১২ জনের মৃত্যু

No description available.

এদিকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃতদের ৫ জনের পজেটিভ এবং ৭ জনের উপসর্গ ছিল। আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল ২৫। এ নিয়ে চলতি মাসের ৩০ দিনে এ হাসপাতালে ৩৫৫ জন মারা গেছেন। এর মধ্যে ১৭০ জনের করোনা পজেটিভ ও বাকিদের উপসর্গ ছিল। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। 

No description available.

রামেক পরিচালক জানান, রামেক পরিচালক জানান, নতুন মৃতদের ৮ জন রাজশাহীর (পজেটিভ ৩, উপসর্গে ৫), চাঁপাইনবাবগঞ্জের ২ জন (পজেটিভ ১, উপসর্গে ১), নাটোরের ১ জন (উপসর্গে), নওগাঁয় ১ জন (পজেটিভ)। গত ২৪ ঘন্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৩ জন। এর মধ্যে রাজশাহীর ৪৩, চাঁপাইনবাবগঞ্জের ৮, নাটোরের ৪, নওগাঁর ৬, পাবনার ২ জন। একই সময় সুস্থ্য হয়েছে হাসপাতাল ছেড়েছেন ৫৫ জন। বুধবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৪০৫ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪৬০ জন। গতকাল মঙ্গলবার ভর্তি ছিলেন ৪৫৯ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগিদের চিকিৎসা দেয়া হচ্ছে। 
রামেক পরিচালক জানান, শনিবার রাজশাহীর দুই ল্যাবে তিন জেলার ৬৪৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হয়েছে ২৪৮ জনের। এদিন রাতে প্রকাশিত দু’টি পিসিআর ল্যাবের নমুনার ফলাফলে দেখা যায়, রাজশাহী শনাক্তের হার ৩২.০৬%, চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার 


ইত্তেফাক/এনএ