রাজশাহী:রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সাসেবা নিশ্চিতের দাবিসহ রাজশাহী-ঢাকা, রাজশাহী-চট্টগ্রাম সরাসরি ট্রেন সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। গতকাল রবিবার সকাল ১০টা থেকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত কর্মসূচি থেকে মাদক নির্মূলসহ সকল সেক্টরে দুর্নীতি বন্ধের জোর দাবি জানানো হয়। বক্তারা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে অবিলম্বে সুচিকিত্সা নিশ্চিতের দাবি জানান। একইসঙ্গে রোগী ও তাদের স্বজনদের প্রতি চিকিত্সকদের দুর্ব্যবহার বন্ধ, সকল অব্যবস্থাপনা দূর করে রোগীবান্ধবন হাসপাতাল গড়ার জোর দাবি জানান বক্তারা। এসব দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের বন্যাারে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় —আজাহার উদ্দিন