বাফুফের মিডিয়া প্রধান অমিত আর নেই

আপডেট : ৩০ জুন ২০২১, ২০:৫০

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া বিভাগের প্রধান আহসান আহমেদ অমিত মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। 

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লীর একটি হাসপাতালে নেয়া হয় তাকে। বুধবার সন্ধ্যায় সেখানেই মৃত্যুবরণ করেন তিনি। 

জানা গেছে, হাসপাতালে তার সফল অস্ত্রোপচার করা হয়। তবে অপারেশন পরবর্তী জটিলতায় ভুগে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। 

দীর্ঘদিন ধরে বাফুফের মিডিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন অমিত। এছাড়াও জড়িত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সঙ্গে। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কোষাধ্যক্ষও ছিলেন এই ক্রীড়া সংগঠক। 

তার মৃত্যুতে শোক জানিয়েছে বাফুফে, ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসপিএসহ বেশ কয়েকটি সংগঠন। 

ইত্তেফাক/এএএন