নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন

আপডেট : ৩০ জুন ২০২১, ২১:৫৭

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আজিম উদ্দিন আহমেদ।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় ট্রাস্টের বোর্ড সভায় সব সদস্যের সম্মতিতে তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর আগেও তিনি তিনবার নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

আজিম উদ্দিন আহমেদ মিউচুয়াল গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। তিনি দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক সাউথইস্ট ব্যাংক লিমিটেডের স্পন্সর ডিরেক্টর এবং প্রাক্তন চেয়ারম্যান। 

তিনি বর্তমানে বাংলাদেশ কনজিউমার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড মার্কেটর্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৪০ সালের ৩০ জুন ফেনীর ছাগলনাইয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 


 ইত্তেফাক/ইউবি