কঠোর বিধিনিষেধে রাজধানীর চিত্র

আপডেট : ০১ জুলাই ২০২১, ১২:৫২

সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধ আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে শুরু হয়েছে। তবে অন্যদিনের তুলনায় বেশ ফাঁকা রাজধানীর রাস্তাগুলো। রাজধানীর প্রধান সড়কগুলোতে কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি। তবে রাস্তায় রিকশা ও মানুষের চলাচল দেখা গেছে।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো তুলেছেন বিপ্লব মল্লিক ও ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি। 

গুলিস্তান এলাকা ছিলো ফাঁকা। ছবি: আব্দুল গনি

বিধিনিষেধে ফাঁকা ঢাকার রাস্তা 

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এলাকা থেকে। ছবি: বিপ্লব মল্লিক

শুরু হলো ৭ দিনের কঠোর বিধিনিষেধ

যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: বিপ্লব মল্লিক

বিধিনিষেধে ফাঁকা ঢাকার রাস্তা 

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে থেকে। ছবি: বিপ্লব মল্লিক

No description available.

 গুলশান এলাকাও ছিলো ফাঁকা। ছবি: আব্দুল গনি

করোনা ভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি ঠেকাতে আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই বিধিনিষেধ চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। এসময়ে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।

ইত্তেফাক/এএএম