নানা আলোচনা ও সমালোচনার পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিবহন ও আবাসন ফি মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন সীমাবদ্ধতা ও চাহিদা বিবেচনা করে মার্চ ২০২০ হতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম আরম্ভ না হওয়া সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন ফি এবং সংশ্লিষ্টদের আবাসিক ফি মওকুফ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিমধ্যে যারা এসব ফি পরিশোধ করেছে তা যথাসময়ে সমন্বয় করা হবে।
ইত্তেফাক/এএএম
