রেজিস্ট্রেশন ছাড়াও পরীক্ষা দিতে পারবেন শাবির শিক্ষার্থীরা

আপডেট : ০১ জুলাই ২০২১, ১৯:০৯

রেজিষ্ট্রেশন না করলেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইন পরীক্ষায় অংশ নিতে পারবেন।  বৃহস্পতিবার (১জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসে শাবি প্রেসক্লাবের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলে।

এসময় শাবি ভিসি বলেন, টাকা-পয়সার সমস্যার কারণে যাতে কেউ পরীক্ষা থেকে বঞ্চিত না হয় সে জন্য সব বিভাগীয় প্রধানকে বলা হয়েছে। প্রয়োজনে রেজিস্ট্রেশন না করলেও কেউ যেন পরীক্ষা থেকে বঞ্চিত না হয়।

১৬৫তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ (১ জুলাই) থেকে শাবির ১ম, ২য় ও  ৩য় বর্ষের শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা শুরু হয়েছে। এছাড়া, অনার্স ফাইনাল ইয়ার ও মাস্টার্সের শিক্ষার্থীদের স্থগিত হওয়া পরীক্ষা গত ১৫ জুলাই হতে সশরীরে সম্পন্ন করে।

ইত্তেফাক/এমআর