বিনোদন ডেস্ক
তারকাদের ‘জাস্ট ফ্রেন্ড’ থেকে প্রেমের সম্পর্ক, পরবর্তীতে সম্পর্কে ভাঙন নিয়ে বারবার শিরোনামের আসা নতুন কিছু নয়। মাঝে মাঝে এমন মুখরোচক খরবে আসেন তারা। ভক্তরা তাদের কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের এমন সংবাদ শুনেই হুমড়ি খেয়ে পড়েন। এবার তেমনই একটি খবরে আলোচনায় এলেন সাইফ কন্যা বলিউড অভিনেত্রী সারা আলী খান। যদিও এটা তার জন্য নতুন কিছু নয়। এর আগে কার্তিক আরিয়ানের সঙ্গে তার প্রেমের খবর চাউর হয়েছিল। যা গত বছর ভেঙে পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একে অন্য থেকে নিজেদের আলাদা করে নেন। তবে তার এবারের সম্পর্ক একটু ভিন্ন রসদই জোগাচ্ছে বলিপ্রেমীদের। গুঞ্জন চলছে, জেহান হুদার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি জেহান হুদার সঙ্গে ডেটিং ও একটি পোস্টকে কেন্দ্র করে সম্পর্কের আলোচনায় জোর হাওয়া লেগেছে। মুহূর্তেই সেই পোস্টটি নেটদুনিয়ায় ভাইরাল বনে চলে গেছে। অনেকেই শুভেচ্ছা জানানো শুরু করেছেন এই জুটিকে। ডেটিং শেষে জোহান ‘লাভ আজকাল’ সিনেমার একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘আমাদের প্রেম, বন্ধুত্বের পাশাপাশি অনেক বছরের স্মৃতির কোনো প্রমাণ নেই। প্রেম, উদযাপন, ভালো-খারাপ সময়, মহামারি, কে জানতো! আমরা আবেগের রুটিনে একে অপরকে আটকে রেখেছি। তোমাকে ধন্যবাদ, সারাজীবন পাশে আছি!’ তার এমন পোস্টে এখন অবধি সারা কোনো মন্তব্য না করলেও কারোই বুঝতে বাকি নেই দীর্ঘদিন ধরেই সম্পর্কে জড়িয়ে আছে এই জুটি!
