আজ বৈশাখী টিভির ফোক লাইভে অংশ নেবেন কিংবদন্তী ফোকশিল্পী আশরাফ উদাস। নিজের গাওয়া অসংখ্য গান থেকে কিছু শেকড় সন্ধানী গান নিয়ে হাজির হবেন তিনি। অনুষ্ঠানটি আজ রাত ১০টা ৫৫ মিনিটে প্রচারিত হবে। এ প্রসঙ্গে আশরাফ উদাস বলেন, ‘দীর্ঘদিন পর আমাকে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য বৈশাখী টিভি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা। আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা এখনো তিনি আমাকে গাওয়ার শক্তি দিয়েছেন। দর্শকদের কথা মাথায় রেখে তাদের ভালোলাগা কিছু গান গাইবো এই অনুষ্ঠানে। গানগুলো দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ আফরিন অথৈয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান।
