জীবন

আপডেট : ০১ জুলাই ২০২১, ২১:০১

এম এ ইউসুফ

 

কখনো বাঁধভাঙা চাঁদের হাসি কখনো তারাভরা অন্ধকার

এই রোদ এই মেঘ সহসাই হতে পারে বৃষ্টি

কারোর চোখে অঝোর কান্না কারোর মনে তাল লয় প্রশান্তি।

 

দেহের সুরতহাল দেহেতে মিলায়

কত অভিযোগে মন হয় অভিমানী

অচেনার ভান করে এড়িয়ে চলে চেনাজানা মানব-মানবী।

 

আধো ঢাকা আধো খোলা দেহ

ক্ষুধা আর লজ্জার দরাদরি লুকোচুরি

বৃষ্টি কারোর শৌখিন জলখেলা কারোর জীবনে অনাসৃষ্টি

অনাদিকাল থেকে এভাবেই কাটছে জীবন

                       কান্না হাসির দিনরাত্রি!