বৃষ্টি এলে

আপডেট : ০১ জুলাই ২০২১, ২১:০১

গোলাম নবী পান্না

 

বৃষ্টি এলে সৃষ্টি খেলে

দৃষ্টি মেলে দেখি,

ইষ্টি এলে মিষ্টি পেলে

আনন্দটা সেকি!

 

টুপ টুপা টুপ কী অপরূপ!

ছন্দমালা বাজে,

নদী-নালা ডোবার পালা

জল টলমল কাজে।

 

এমন ছবি দেখে কবি

লেখেন কাব্য, ছড়া

ছন্দ তোলা যায় কি ভোলা!

মন দিয়ে হয় পড়া।