ইত্তেফাক রিপোর্ট
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আজিম উদ্দিন
আহমেদ। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ট্রাস্টের বোর্ডসভায় সব সদস্যের সম্মতিতে তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর আগেও তিনি তিন বার নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজিম উদ্দিন আহমেদ মিউচুয়াল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান। তিনি ১৯৪০ সালের ৩০ জুন ফেনীর ছাগলনাইয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
