আবারও নারায়ণগঞ্জে শ্রেষ্ঠ ইউএনও সোহাগ হোসেন

আপডেট : ০১ জুলাই ২০২১, ২১:৩৫

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা

নারায়ণগঞ্জ জেলায় এ বছর শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শুদ্ধাচার পুরস্কার পেলেন আড়াইহাজার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন।             এ উপলক্ষ্যে বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেনকে সম্মানসূচক ক্রেস্ট ও সনদ প্রদান করেন। তিনি বিগত আড়াই বছর ধরে এ উপজেলায়  সকল অংশীজনের সঙ্গে সমন্বয় করে সরকারের গৃহীত সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে আসছেন। উল্লেখ্য যে, তিনি গত বছরও সার্বিক কর্মতত্পরতায় ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছিলেন।