মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ

আপডেট : ০১ জুলাই ২০২১, ২১:৩৬

ইত্তেফাক রিপোর্ট

সরকার দক্ষিণ কোরিয়ায় নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামকে মেক্সিকোয় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। পেশাজীবী কূটনীতিক আবিদা ইসলাম ১৫তম বিসিএসের মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে কূটনীতিক ক্যারিয়ার শুরু করেন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গা সেলের মহাপরিচালক মো. দেলোয়ার হোসেনকে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ সিভিল সার্ভিসের পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচে যোগ দেন দেলোয়ার হোসেন। দীর্ঘ কূটনৈতিক জীবনে প্যারিস, ত্রিপোলি, থিম্পু, বেইজিংসহ বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বিভিন্ন উইংয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। কূটনীতিক দেলোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করেন।