চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরের হাটবাজারগুলোতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট ও চায়না জাল। উপজেলার অমৃতকুন্ডা হাটে কারেন্ট জালের বিশাল পশরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। উপজেলার মির্জাপুর, শরত্গঞ্জ ও ছাইকোলা হাটেও দেদারছে এ জাল বিক্রি হচ্ছে। মির্জাপুর হাটে প্রতি বৃহস্পতিবার ও অমৃতকুন্ডা হাটে প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নিষিদ্ধ এসব জাল বিক্রি হয়। অমৃতকুন্ডা হাটে মকবুল হোসেনসহ কয়েক জন বিক্রেতা জানান, প্রতি রবিবার হাটের দিন তারা কারেন্ট জাল বিক্রি করেন। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম জানান, এ ব্যাপারে খুব শিগিগরই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
