মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
মধুখালী পৌরসভার ৯টি ওয়ার্ডে পরিবেশের ভারসাম্য রক্ষায় নিমগাছ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধ ও বৃহস্পতিবার পৌরসভার সামনে ও ৫ নম্বর ওয়ার্ডের বৈশাখী মেলার মাঠ প্রাঙ্গণে নিমগাছ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন মধুখালী পৌরসভার প্যানেল মেয়র আনিচুর রহমান লিটন। পৌরসভার প্যানেল মেয়র জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় পৌরসভার সব ওয়ার্ডে নিমগাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে নিমগাছ রোপণ করা হবে। এ সময় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাওফিক শরাফী সেতু, পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
