নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সদরের জালালপুর গ্রামের মাঠে বজ্রপাতে পূর্ণ প্রামাণিক (১৮) নামের কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত পূর্ণ জালালপুর গ্রামের সুবোদ প্রামাণিকের ছেলে ও বলিহার ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। বলিহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সকাল থেকে নওগাঁয় গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। সে সময় গ্রামের মাঠে পূর্ণ তাদের তিন/চারটি গরু নিয়ে ঘাস খাওয়াতে যায়। গরু মাঠে ছেড়ে দিয়ে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
