নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
নাঙ্গলকোট পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের জন্য ১০৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার নাঙ্গলকোট পৌরসভার মেয়র মো. আবদুল মালেক ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটোত্তর ভার্চুয়াল মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন। বাজেটে মোট আয় ধরা হয়েছে ১০৫ কোটি ১১ লাখ টাকা। ব্যয় ধরা হয়েছে ১০২ কোটি ৮২ লাখ টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ১১ লাখ টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮২ লাখ টাকা। উন্নয়ন আয়-ব্যয় ধরা হয়েছে ৯৬ কোটি টাকা। ভার্চুয়াল মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন, পৌর সচিব মহসিনুর রহমান খান, প্রকৌশলী সাইফুর রহমান, নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা প্রমুখ।
