মনপুরায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ২

আপডেট : ০১ জুলাই ২০২১, ২১:৪৯

মনপুরা (ভোলা) সংবাদদাতা

ভোলার মনপুরা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযাগে পুলিশ দুই জনকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরিফ (২৪) ও মো. নাঈম (২২) কে আটক করে পুলিশ। বুধবার রাতে ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢুকে ঐ গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। পরে বৃহস্পতিবার ঐ নারী থানায় গিয়ে অভিযোগ করেন। এই ব্যাপারে মনপুরা থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বলেন, ধর্ষণের শিকার নারীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছি। থানায় মামলা প্রক্রিয়াধীন।