চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের পুরানবাজার এলাকায় বুধবার বিকাল ৩টার দিকে বিদ্যুত্স্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু আশিকের (১১) বাবার নাম খোকন। পারিবারিক সূত্র জানায়, টিভি দেখার জন্য প্লাগ লাগাতে গিয়ে ছিঁড়া তারে হাত লেগে আশিক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায়। অন্যদিকে একই দিন বেলা ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ গ্রামে মায়মুনা নামের দুই বছরের একটি মেয়ে পুকুরে ডুবে মারা যায়। তার বাবার নাম ইউসুফ হালদার। নানার বাড়িতে বেড়াতে এসে শিশুটি খেলার সময় পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায়।
